বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের বীরগঞ্জে সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর একশত টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

 

আটককৃত ঐ মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬ ধারার এক অনুযায়ী একশত টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপঙ্কর বর্মন।

বুধবার ৪ মার্চ বিকেল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান এর নেতৃত্বে বীরগঞ্জের ধুলাউড়ী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত এবং এলাকায় মাদক বিক্রয় করে আসছিলেন তাঁর উৎপাতে দিন দিন এলাকায় মাদক সেবন বেড়ে গিয়ে যুবসমাজ ধ্বংস হচ্ছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

আটককৃত ঐ মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬ ধারার এক অনুযায়ী একশত টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপঙ্কর বর্মন।

Check Also

সুবর্ণচর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি মো. শাহজাহানের মতবিনিময় সভা

॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)   প্রতিনিধি॥ নো ‎ য়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও …

Advertisement