
॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা শহরস্থ বিশ্বাস কমিউনিটি সেন্টারে শুক্রবার (৬ই মার্চ) রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মাসুদ আহম্মেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল হোসেন।
সংস্থার সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মাসুদ আহম্মেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল হোসেন।
পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান, সংস্থার সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, প্রশাসনিক সচিব গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
