
॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি॥
নো য়াখালীর সুবর্ণচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থা’ এর উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সুবর্ণচরে ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সুলতান নগর সংলগ্ন এলাকায় ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।সংগঠনটির মাধ্যমে সমাজ সংস্কার, নৈতিকতা প্রতিষ্ঠা ও দ্বীনি চেতনা জাগ্রত করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বক্তারা রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং দ্বীনের সঠিক জ্ঞান প্রচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে ইসলামী যুব কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে ইফতারের সার্বিক কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন হয়। ইফতারের পূর্বে সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনটির মাধ্যমে সমাজ সংস্কার, নৈতিকতা প্রতিষ্ঠা ও দ্বীনি চেতনা জাগ্রত করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বক্তারা রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং দ্বীনের সঠিক জ্ঞান প্রচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আগামী ২৮ ও ২৯ মার্চ ওয়াজ ও দোয়ার মাহফিল বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে পরিকল্পনা করা হয়েছে। তাই ইফতার মাহফিলে আলোচনার সময় মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও মাহফিল ব্যবস্থাপনার প্রস্তুতির জন্য সার্বিক বিষয়ে সংগঠনের সদস্যদের সাথে আলোচনা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
