মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬

পাংশায় ফ্যামিলী কার্ডের পাইলটিং পর্যায়ে সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

প্র ধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত সারা দেশে ফ্যামিলী কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সারা দেশের ন্যায় রাজবাড়ীর পাংশা উপজেলাতেও সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফ্যামিলী কার্ড পাইলটিং কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে।

 

রাজবাড়ীর পাংশা উপজেলাতেও সুবিধাভোগীদের মাঝে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফ্যামিলী কার্ড পাইলটিং কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা), রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি জাফর আলী মিয়া, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা প্রমূখ বক্তব্য রাখেন।

সুবিধাভোগীদের মধ্যে নাসিমা খাতুন, রহিমা খাতুন ও সাহানা খাতুন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে শাহা খাতুন, নাছিমা খাতুন, মনোয়ারা খাতুন, লতা বেগম ও রহিমা খাতুন ৫জনকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলী কার্ড হস্তান্তর করা হয়।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পাংশা উপজেলা পরিষদ পুকুরের পাশে উপজেলা শিশু পার্কে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ছাতিম গাছ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম চিকরাশি গাছ, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ কাঞ্চন গাছ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার আমলকি ও রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সোনালু গাছের চারা রোপন করেন।

Check Also

উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) …

Advertisement