মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন মঙ্গলবার পাংশা মিডিয়া কমিউনিটি সেন্টারে পাংশা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন

পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা শহরস্থ মিডিয়া কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১০ মাচর্) বিকালে পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন করা হয়েছে। পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক মোঃ মোক্তার হোসেনকে সভাপতি ও সেলিম মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি পুনর্গঠন করা হয়।

 

পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক মোঃ মোক্তার হোসেনকে সভাপতি ও সেলিম মাহমুদকে সাধারণ সম্পাদক

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ তৌহিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিনুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, মোঃ ইজাজুল হক, মোঃ সহিদুর রহমান, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও মোঃ শাজাহান খান। বিস্তারিত আলোচনা শেষে সভার সভাপতি শেখ মুহাম্মদ সবুর উদ্দিন পাংশা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন।

Check Also

উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) …

Advertisement