মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬

গোয়ালন্দে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

‘দূ র্যোগ প্রস্তুতিতে লড়ব, আগামীর বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ কোর্ট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস করা সম্ভব। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। এতে দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়। মহড়াটি উপস্থিত কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় পদক্ষেপ গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে এবং প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস করা সম্ভব। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Check Also

উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) …

Advertisement