মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬

উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মী, অতিথি ও এলাকাবাসী একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ আ সন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের …

Advertisement