
॥ মোঃ ইয়া রাব্বি, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুরের বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মনি ওরফে সাথীকে (২৯) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে বিরামপুর পৌরসভার কেডিসি রোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একের পর এক শীর্ষ মাদক ব্যবসায়ীরা ধরা পড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, সাথী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিরামপুর থানার একটি চৌকস দল কেডিসি রোড এলাকায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রির প্রস্তুতিকালে মনি ওরফে সাথীকে হাতেনাতে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত মনি ওরফে সাথী এলাকার দীর্ঘদিনের মাদক কারবারি। তার বিরুদ্ধে বিরামপুরসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানান, এর কয়েকদিন আগে একই এলাকা থেকে ‘গেনদি’ নামে আরও এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ।
একের পর এক শীর্ষ মাদক ব্যবসায়ীরা ধরা পড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, সাথী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নতুন করে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
