বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

॥  শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

“স বার জন্য কিডনি স্বাস্থ্য, মানুষের সেবায় ধরনী রক্ষায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

 

 

ডা.এম সামাদের সভাপতিত্বে এবং সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাতিন এর নেতৃত্বে কিডনি রোগের ভয়াবহতা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ২০০৫ সাল থেকে ডা. এম এ সামাদের উদ্যোগে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম শুরু হয়।

সকালে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের কিডনি রোগীদের সুস্থতায় দোয়া করা হয়। এরপর পথচারীদের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণের পর একটি র‌্যালি বের হয়ে উপজেলার চত্বর প্রদক্ষিণ করে পুনরায় অফিসে এসে শেষ হয়। র‌্য্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা.এম সামাদের সভাপতিত্বে এবং সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাতিন এর নেতৃত্বে কিডনি রোগের ভয়াবহতা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ২০০৫ সাল থেকে ডা. এম এ সামাদের উদ্যোগে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম শুরু হয়।

Check Also

অস্ত্র ও গুলিসহ জলদস্যু করিম শরীফ বাহিনীর প্রধাণ সহকারী ওসমান গনি আটক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ সু ন্দরবনের জলদস্যু করিম শরিফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড …

Advertisement