শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে : আমিরুল ইসলাম খান আলীম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, কে কোন আদর্শে বিশ্বাস করেন, তা জানার প্রয়োজন নেই। সবার ঊর্ধ্বে বাংলাদেশ ও দেশের মানুষ এই বিশ্বাস নিয়েই কাজ করতে হবে।

 

আলীম আরও বলেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ সময়ের ইতিহাস পেছনে ফেলে নতুনভাবে চিন্তা ও কাজ করার আহ্বান জানান তিনি।

আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আগামীর একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। । শনিবার বেলা ১১টার দিকে বেলকুচি উপজেলা হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্য বলেন, আমরা সবাই জনগণের সেবক। জনগণের অর্থেই আমাদের সবকিছু পরিচালিত হয়। জনগণই আমাদের প্রভু। তাই সেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে। আমি এমপি হয়েছি বলে বিশেষ কিছু নই।

প্রশাসনকেও মনে রাখতে হবে, তাদের বেতনও জনগণের টাকায়। জনগণ যেটিতে সন্তুষ্ট, সেটিই আমাদের করা উচিত। তিনি বলেন, সরকারি প্রটোকলে প্রধানমন্ত্রীর জন্য ১৮টি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি চারটি রেখে বাকিগুলো বাতিল করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী হওয়ার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমিরুল ইসলাম খান আলীম আরও বলেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ সময়ের ইতিহাস পেছনে ফেলে নতুনভাবে চিন্তা ও কাজ করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। নতুন সরকার ও প্রশাসনকে জনগণের প্রত্যাশা সামনে রেখে এগিয়ে যেতে হবে।
রাজনৈতিক নেতা যেমন জনগণের কাছে জবাবদিহি করবেন, তেমনি প্রশাসনকেও অতীতের ভুল থেকে বেরিয়ে এসে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। তিনি বলেন, সাংবাদিক, শিক্ষক ও সমাজের গুণীজনদের একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তরুণদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে তিনি শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মতবিনিময়, আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ৫০ জন দুঃস্থ পরিবারদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন।

Check Also

উল্লাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ ম হান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা …