মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

প্রতিষ্ঠাতা মাওলানা আল আমিন বিন আমজাদের সার্বিক তত্ত্বাবধানে ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার ৯ মার্চ ১৯ তম রামাদান উপলক্ষ্যে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আল আমিন বিন আমজাদের সার্বিক তত্ত্বাবধানে ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতী নজিবুল্লাহ। এ সময় উপস্থিত থেকে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক মন্ডল চিকিৎসক ডাঃ জাকির হোসেন অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আলাউদ্দিন কুবা জামে মসজিদের খতিব মুফতী আবরারুল হক আল মাদানী দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ এন্তাজ এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ঐ তিহ্যবাহী রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ-৩ …

Advertisement