॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে নির্বাচনী শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মো. আইয়ুব আলী খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে আপনারা সবাই ভোট দিবেন এবং রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
৭ ফেব্রুয়ারী শনিবার বেলা তিনটার সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খানের নেতৃত্বে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে তার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নারী-পুরুষের অংশগ্রহণে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় মো. আইয়ুব আলী খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে আপনারা সবাই ভোট দিবেন এবং রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে বিজয়ী করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহসভাপতি মো. রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার ও পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওয়াজেদ আলীসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
