
॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
আ ন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়ায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল সোমবার উপজেলার রংধনু ডিজিটাল স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আলহাজ রেজাউল করিম স্বপন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের মাধ্যমে একুশের ইতিহাস জানতে পেরেছে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এ আয়োজন তাদের স্মৃতিতে দীর্ঘদিন ধরে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু ডিজিটাল স্কুলের চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপিকা রাশেদা হোসাইন রোজী, বসুন্ধরা শুভসংঘের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সুমন আনসারী, শিক্ষিকা তানজিরা আক্তার স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হাসান আলিফ, সদস্য সাবা মাহবুব, সজল হোমেন এবং কালের কণ্ঠ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু প্রমুখ।
প্রতিযোগিতায় চতুর্থ, পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের স্মরণে চিত্র অঙ্কন করে। বিজয়ীরা হলো—
সাদিক (চতুর্থ শ্রেণি, রোল ৫), সুমাইয়া আফরিন শেফা (চতুর্থ শ্রেণি, রোল ৭), সিনহা খাতুন (পঞ্চম শ্রেণি, রোল ২৩), নামিরা (পঞ্চম শ্রেণি, রোল ৫), ফারহান সাদিক মাহিম (পঞ্চম শ্রেণি, রোল ১৪), রাইফা ইসলাম হিয়া (চতুর্থ শ্রেণি, রোল ১), তাসনিয়া জান্নাত (তৃতীয় শ্রেণি, রোল ২), সিয়াম হোসাইন (চতুর্থ শ্রেণি, রোল ৯), হুমায়রা হিয়া (তৃতীয় শ্রেণি, রোল ১), উম্মে সারা মনি (চতুর্থ শ্রেণি, রোল ১১), আদিল আহনাফ ইসলাম (তৃতীয় শ্রেণি, রোল ১৬),
আফিয়া (পঞ্চম শ্রেণি, রোল ২), ফাতেমা (তৃতীয় শ্রেণি, রোল ৭), নিশাত নাবিলা আভা (পঞ্চম শ্রেণি, রোল ১), হুমায়রা সরকার (পঞ্চম শ্রেণি, রোল ৯) এবং রেদওয়ানুল (চতুর্থ শ্রেণি, রোল ৮)।
প্রধান অতিথি আলহাজ রেজাউল করিম স্বপন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের মাধ্যমে একুশের ইতিহাস জানতে পেরেছে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এ আয়োজন তাদের স্মৃতিতে দীর্ঘদিন ধরে থাকবে।
বসুন্ধরা শুভসংঘের নারী বিষয়ক সম্পাদক বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নিজ নিজ মেধা ও সৃজনশীলতা দিয়ে ভাষা আন্দোলনের চিত্র তুলে ধরেছে। আয়োজনে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
চতুর্থ শ্রেণির ছাত্র পিয়াল জানায়, প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সে খুব আনন্দিত। ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকের আত্মত্যাগের কথা সে স্মরণ করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিশাত নাবিলা আভা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার খুব ভালো লেগেছে। ফলাফল যাই হোক, অংশগ্রহণই তার কাছে বড় প্রাপ্তি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
