সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে বেলকুচিতে বিএনপি ও ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জে বেলকুচিতে ২৫ শে জুন সকালে বিএনপি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম এর নির্দেশে বেলকুচি উপজেলায় বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বেলকুচি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

২৫ শে জুন সকালে বিএনপি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম এর নির্দেশে বেলকুচি উপজেলায় বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় বেলকুচি উপজেলার বানিয়াগাতী স্কুল কলেজ মাঠে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম ও বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য এবং বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী তালুকদার, আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খন্দকার ও বানিয়াগাতী স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কমল, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাবেদ মণ্ডল, বানিয়াগাতীর কলেজের প্রভাষক রতন সরকার, বেলকুচি যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রানা সরকার, এছাড়াও কলেজ ও স্কুল শাখার সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন

॥ স্টাফ রিপোর্টার ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দু সম্প্রদায়সহ …