রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে মন্ত্রী হিসেবে দেখতে রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও পেশাজীবিদের দাবী।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে মন্ত্রী হিসেবে দেখতে চায় রাজবাড়ী বাসী। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে মন্ত্রী হিসেবে দেখার প্রবল আগ্রহ ও ঝড় উঠেছে।

 

বিশেষ করে ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মানে ভূমিকা রাখবে। ইতিমধ্যে তিনি ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নিয়ে কাজ করছেন যার প্রতিশ্রুতি ইতিমধ্যে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফরিদপুরের জনসভায় পদ্মা ব্যারেজ নির্মানের ঘোষণা দিয়েছে। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে।

তৃনমূল বিএনপির নেতাকর্মী ও পেশাজীবীরা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন। বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী,
সাংবাদিক সহ নানা পেশার মানুষ। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে মন্ত্রী হিসাবে দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দাবি জানাচ্ছে। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী -১ আসন ( রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) এলাকায় পূনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া এলাকায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নানা পেশার মানুষ তাকে ফুলেল শুভেচছা জানান।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, ২য় পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ, স্থায়ী নদী শাসন, রেলের শহর হিসাবে পরিচিত রাজবাড়ীতে আধুনিক রেলওয়ে কারখানা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান খাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রী হলে রাজবাড়ীর সম্প্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।

জেলা বিএনপির সূত্রে জানাযায়, ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে রাজবাড়ীর পুত্র বধু অধ্যাপিকা জাহানারা বেগম সাংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন এবং ২০০১ সালে বিএনপি পূনরায় রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মো : নঈম আনছারী ৯১ সালে ফরিদপুর সুগার মিল লিং এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক মো : ফারক দেওয়ান বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে রাজবাড়ী -১ আসনে পূনরায় নির্বাচিত করেন। জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়।তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা আশা করি, তাকে মন্ত্রী করা হলে এ অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।

গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো : সরোয়ার হোসেন মোল্লা বলেন, পদ্মা নদীর ভাঙ্গনে রাজবাড়ী ও গোয়ালন্দের মানচিত্র ছোট হয়ে গেছে। এ অঞ্চলের বড় বাধা নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনরোধে আওয়ামী লীগ ব্যার্থ হয়েছে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী নদী শাসন, কৃষি স্বাস্থ্যের উন্নয়ন,তরুণদের আত্নকর্মসংস্থা সৃষ্টি করতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে আমরা মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই।

রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দীর্ঘ দিন রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ও ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পৌরসভার চেয়ারম্যান থাকা সময় রাজবাড়ীর শহর কে আধুনিক মানের শহর গড়ে তুলেন।তিনি আধুনিক রাজবাড়ী শহর গড়ার রুপকার। বৃহত্তর ফরিদপুরে রাজবাড়ী পৌরসভার মতো দৃষ্টিনন্দন আধুনিক মানের সড়ক যোগাযোগ ব্যাবস্তা ২য়টি আর নাই। রাজবাড়ীর উন্নয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শীর্ষে অবস্থান করছেন। আশা করি নতুন মন্ত্রী সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মতো একজন সিনিয়র সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যাক্তিকে আমরা দেখতে পাবো।

রাজবাড়ী জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মো: নঈম আনছারী বলেন, বৃহত্তর ফরিদপুরে কেএম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ বেঁচে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর ফরিদপুর থেকে নব নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সিনিয়র। তিনি প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাকে নবগঠিত সরকারে পূনাঙ্গ মন্ত্রী হিসাবে আমারা দেখতে চাই। আমরা বিশ্বাস করি তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিশেষ করে ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মানে ভূমিকা রাখবে। ইতিমধ্যে তিনি ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নিয়ে কাজ করছেন যার প্রতিশ্রুতি ইতিমধ্যে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফরিদপুরের জনসভায় পদ্মা ব্যারেজ নির্মানের ঘোষণা দিয়েছে। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে কাজী কেরামত আলী ও রেলমন্ত্রী হিসাবে জিল্লুল হাকিম দায়িত্ব পালন করেন। আশা করি এবং দাবী করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এ অঞ্চলের উন্নয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ দিবেন।

Check Also

হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন

॥ স্টাফ রিপোর্টার ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দু সম্প্রদায়সহ …