Thursday , 12 February 2026

লাইনে দাঁড়িয়ে সাড়ে ৭টায় প্রথম ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, কালো টাকা ছড়িয়ে ভোট কেনার পায়তারার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

লা ইনে দাঁড়িয়ে সকাল সাড়ে ৭টায় প্রথম ভোট দিয়েছেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি রামপালের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তিনি বলেন, সকাল সকাল ভোট দিয়েছি।

 

 

খানে ভোটের পরিবেশ ঠিক আছে, কিন্তু আমরা শংকিত গত রাতে মোংলা ও রামপালে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার পায়তারা চলছে। আমরা আশা করবো এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে। এবং প্রশাসন ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।

আমি মনে করি সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে সকলে ভোট দিতে পারবে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী বিএনপির পক্ষে থাকবে মানুষ। আমার নেতা তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা ইতিমধ্যে জাতির কাছে তুলে ধরেছেন যা সর্বমহলে প্রসংশিত হয়েছে। এখানে ভোটের পরিবেশ ঠিক আছে, কিন্তু আমরা শংকিত গত রাতে মোংলা ও রামপালে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার পায়তারা চলছে। আমরা আশা করবো এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে। এবং প্রশাসন ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।

এদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সকাল সাড়ে ৭টায় ভোট দিয়েছেন রামপালের সোনাকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। মোংলা-রামপালের ভোট কেন্দ্রগুলোতে ভোর থেকেই মানুষের ভিড় জমেছে। কেন্দ্রের গেইট খোলার আগেই বাহিরে জটলা বাঁধে ভোটারদের। এরপর কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী-পুরুষের দীর্ঘ লাইন। ভোটারদের মাঝে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।

Check Also

সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের ভিড় ছল চোখে পড়ার মতো

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের বিভিন্ন কেন্দ্রে সকাল …