॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন।
এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। আর তার নিকটতম প্রতিবন্ধী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। ২০ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন।
বিজয়ী বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপামর মানুষ আমার উপর আস্থা রেখেছে। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার উপর আস্থা রেখেছে। আর এগুলো আগামীতে বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।
এছাড় এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ তার ফেরিফাইড ফেসবুকে পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অভিনন্দন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ভাই। আপনার নেতৃত্বে বাগেরহাট—৩ সংসদীয় আসন এগিয়ে যাবে৷ চেষ্টার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছি। শেষ পর্যন্ত পারিনি।
সামান্যতে আটকে গেছি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।দেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ রামপালবাসী। ধন্যবাদ মোংলাবাসী৷
কৃতজ্ঞ সহযোদ্ধাবৃন্দ! দুআতে আমাকে রাখবেন৷
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
