Friday , 13 February 2026

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দিনাজপুর ৫ আসনের ভোট স্বতন্ত্র প্রার্থী জয়ী।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ ১২ই ফেব্রুয়ারি দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজাওনুল হক। ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন তবে কোন কোন কেন্দ্রে প্রার্থীর কর্মীগণের অনিয়ম পেলেও প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার সেনাবাহিনী তা সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

 

এই আসনটিতে জামায়াত এনসিপি ১১ দলীয় জোট মোট ভোট পেয়েছেন ১০৮৯৪৮ ভোট স্বতন্ত্র তালা প্রতীক মোট ভোট পেয়েছেন ১১৩৬৫০ ভোট ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ আব্দুল আহাকে ৪৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক ১১৩৬৫০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এ জেড এম রেজাওনুল হক।

তবে সবচাইতে বেশি অনিয়মের অভিযোগ ছিল বিএনপির নেতাকর্মীদের নামে কোথাও শোনা গেছে বিএনপির পোষ্টারে ভোটারদের টিকেট দেয়া হচ্ছে কোথাও শোনা গেছে কেন্দ্রের সামনে ভোটারদের ধানের শীষে ভোট দিতে স্লোগানে স্লোগানে আহ্বান করা হয়েছে তবে কোথাও কোন বড় ধরনের সংহিতা দেখা যায়নি।

দিনাজপুরে ৬টি সংশোধীয় আসনের মধ্যে দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনটিতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা হলেন ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি ১১ দলীয় জোটের প্রার্থী ডা.আব্দুল আহাদ শাপলা কলি,জাতীয় পার্টি কাজী আব্দুল গফুর লাঙ্গল,সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজাউনুল হক স্বতন্ত্র তালা,এস এম জাকারিয়া বাচ্চু স্বতন্ত্র কলস,এ্যাডভোকেট হজরত আলী বেলাল স্বতন্ত্র হরিণ ও প্রভাষক রুস্তম আলী স্বতন্ত্র মটরসাইকেল মার্কা নিয়ে এই আসনটিতে এ্যাকে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

গতকাল ১২ই ফেব্রুয়ারি দিনাজপুর ৫ আসন ফুলবাড়ী উপজেলার ৫২টি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত্রি ১২টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ হাছান। ফুলবাড়ী উপজেলার ৫২টি কেন্দ্রের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৪১৩৬ ভোট ১১ দলীয় জোট শাপলা কলি প্রতীক পেয়েছে ৪৩১১৫ ভোট জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক পেয়েছে ৫৮১ ভোট স্বতন্ত্র তালা প্রতীক পেয়েছে ২২৭০০ ভোট স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক পেয়েছে ৫৫৬ভোট স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতিক পেয়েছে ৪৭০ ভোট স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতিক পেয়েছে ১৭০ ভোট এবং ১২ই ফেব্রুয়ারি রাত্রি ১২টায় বেসরকারি ভাবে পার্বতীপুর উপজেলার ৮৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন পার্বতীপুরে ৮৯টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫৩৫৯১ভোট ১১ দলীয় জোট শাপলা কলি প্রতিক পেয়েছেন ৬৫৮৩৩ভোট জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক পেয়েছে ৮৯১ভোট স্বতন্ত্র তালা প্রতীক পেয়েছেন ৯০৯৫০ভোট স্বতন্ত্র কলস প্রতীক পেয়েছেন ৪১৫১ স্বতন্ত্র হরিণ প্রতিক পেয়েছেন ২৫১৭ভোট স্বতন্ত্র মটরসাইকেল প্রতিক পেয়েছেন ৩৯২ভোট।

এই আসনটিতে জামায়াত এনসিপি ১১ দলীয় জোট মোট ভোট পেয়েছেন ১০৮৯৪৮ ভোট স্বতন্ত্র তালা প্রতীক মোট ভোট পেয়েছেন ১১৩৬৫০ ভোট ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ আব্দুল আহাকে ৪৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীক ১১৩৬৫০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এ জেড এম রেজাওনুল হক।

Check Also

সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া সাতক্ষীরার অধিকার আদায়ে সর্বাত্নক প্রায়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ৪ জয়ী প্রার্থীর

॥  সাতক্ষীরা প্রতিনিধি ॥ জ য়ী ৪ প্রাথীর কাছে ফলাফল হস্তান্তর # চাঁদা ও সন্ত্রাস …