
॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
অ বৈধ ভাবে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড।
আটক করা বোটগুলো বৃহস্পতিবার বিকেলে মোংলায় নিয়ে আসে কোস্ট গার্ড । পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে থানার পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করে।
বঙ্গোপসাগরে বুধবার বিকেলে আর্টিসানাল ট্রলিং বোট (নিষিদ্ধ বোট) দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে এফবি সীমা–০২, মায়ের দোয়া–২৭, আসমা সহ তিনটি বোটসহ জেলেদের আটক করে বিষয়টি নিশ্চিত করেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, আটক করা বোটগুলো বৃহস্পতিবার বিকেলে মোংলায় নিয়ে আসে কোস্ট গার্ড । পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে থানার পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করে।
আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলমান ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
