
॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা হবে।
জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। তাঁর ভাষ্য, ‘জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছেন, ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন।
আর জুলাই আন্দোলনকে অস্বীকার করা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনী এলাকার সকল জায়গায় বাস্তবায়নের ঘোষনা দিয়ে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,
জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। তাঁর ভাষ্য, ‘জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছেন, ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। এই আন্দোলন নিয়ে কেউ তামাশা করলে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে।’ তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। জনগণের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব।
পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বসবাসযোগ্য ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে নির্বাচনী এলাকার সব স্থানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
