
॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
ম হান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা এবং জাতীয় চেতনায় একুশের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তব্যে তিনি মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার ভিত্তি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্যে তিনি মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার ভিত্তি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিউল আজম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে ইউএনও এটিএম আরিফ বলেন, “একুশ আমাদের চেতনার দীপশিখা। ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি।” তিনি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়। মহান একুশের চেতনাকে ধারণ করে উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
