॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
আ সন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাগেরহাট ৩ আসনের মোংলা উপজেলার ৫২ টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার ১২ টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি শুরু করা হয়।
মোট ৫২টি কেন্দ্রের মধ্যে ৩১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, সিল ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। নৌবাহিনী, র্যাব পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় সরঞ্জামগুলো নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মোট ৫২টি কেন্দ্রের মধ্যে ৩১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাগেরহাট ৩ আসনে মোংলা রামপালে মোট ভোট কেন্দ্র ১০৬ টি। এর মধ্যে মোংলায় ভোট কেন্দ্র ৫২ টি আর রামপালে ৫৪ টি। বাগেরহাট ৩ আসনে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গের ৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, “সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। প্রথমে দুর্গম কেন্দ্রগুলোতের ব্যালোট সহ অনান্য সরাঞ্জাম পাঠানো হচ্ছে। এগুলো স্কট করবে নৌবাহিনী পুলিশ বিজিবি আনসার সদস্যরা।
প্রয়োজনে,পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে তৎপর থাকবেন মাঠে সার্বক্ষণিক থাকছে ৩ জন ম্যাজিস্ট্রেট। তিনি আরো বলেন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
