রবিবার , ৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শিক্ষা কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে মেধাবী ছাত্র/ ছাএীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

নিবার ০৭ মার্চ ২০২৬ সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এই শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এসময় মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি মনোনীত হয়ে চেক গ্রহণ করছেন আমাদের “”গ্লোবাল সংবাদ২৪.কম “” এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম এর মেধাবী সাংবাদিক কন্যা ” সুরভী আফরিন অথই” রাশিদাজ জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জ।

৩ টি ক্যাটাগরিতে মোট ১৮৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের চুলচেরা বিশ্লেষণ করে প্রকৃত মেধাবীদের হাতে এই চেক বিতরণ করা হয়। মাধ্যমিক – উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে এই ২৯ লাখ ৩২ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়। এই শিক্ষাবৃত্তি তাদের উন্নত শিক্ষা লাভের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আসাবাদ ব্যক্ত করেছেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায়, প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: কামরুল ইসলাম উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, মোছা: আফছানা ইয়াসমিন নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সিরাজগঞ্জ, মোছা: রোজিনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি মনোনীত হয়ে চেক গ্রহণ করছেন আমাদের “”গ্লোবাল সংবাদ২৪.কম “” এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম এর মেধাবী সাংবাদিক কন্যা ” সুরভী আফরিন অথই” রাশিদাজ জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জ।

Check Also

নারী দিবস কী জানে না শ্রমজীবী নারীরা।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশেও …

Advertisement