
॥ শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥
আ জ ঢাকার প্রাণকেন্দ্র সচিবালয়ের উত্তর পাশে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটরমে অনুষ্ঠিত হয় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক ‘আধুনিক সংবাদ’ পত্রিকা দ্বিতীয় বর্ষপূর্তি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠন এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় সে বিষয়ে জোরালো দাবি করেন । সাংবাদিক সমাজ কোন অবহেলিত জনগোষ্ঠী নয় তাদেরকে আড়াল করে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না ।
উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম সভাপতি ও সংগঠনের মহাসচিব নোটারিয়ান নাজির আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার মুঘাদিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আসিফ এস. মিজান । দোয়া ও ইফতার মাহফিলের উদ্বোধনী বক্তৃতা রাখেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ আলি নিয়ামত ।
শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পর্যায়ক্রমে সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ বেনজির আহমেদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটিএম মাহবুব আলম, বিশিষ্ট আইন ব্যক্তিত্ব ও আইন অজ্ঞ সংস্থার ভাইস চেয়ারম্যান ড.ডক্টর শরীফ হিস সাকি । আরো বক্তৃতা রাখেন ওয়াল্ড মিডিয়ার ক্লাবের সম্মানিত মহাসচিব সিনিয়র সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া ও বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট শফিউল্লাহ মুন্সী । আরো বক্তৃতা রাখেন ঢাকা মহানগর কমিটির সম্মানিত সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমসহ অন্যান্য গণমাধ্যম ও মানবাধিকার নেতৃবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার কাওসার হামিদ । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক প্রকাশক ও সিনিয়র সাংবাদিকবৃন্দ । উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও নিউজ রিপ্রেজেন্টারগন । প্রধান অতিথি তার বক্তৃতাযর মাধ্যমে গণমাধ্যমের দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।
সভার সভাপতি গোটা বাংলার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান করেন পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠন এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় সে বিষয়ে জোরালো দাবি করেন । সাংবাদিক সমাজ কোন অবহেলিত জনগোষ্ঠী নয় তাদেরকে আড়াল করে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না । সুতরাং সাংবাদিক সমাজকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদানের প্রধান উপকরণ হলো সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন কার্যকর করা । পাশাপাশি সাংবাদিকদের নির্যাতন প্রতিরোধে পুলিশের উদ্দেশ্য প্রণোদিত ভূমিকা প্রত্যাহার করা । সভাপতি মহোদয় তার বক্তৃতার মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন ।পরিশেষে উক্ত অনুষ্ঠানে সমগ্র মুসলিম উম্মাহ ও বাংলাদেশের জনগণের জন্য দোয়া করেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
