Wednesday , 11 February 2026

রায়গঞ্জে ৯৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জে ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্স, সিল সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে।  বুধবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুম থেকে ৯৮ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

তবে এ উপজেলায় ২ লক্ষ ৭৪ হাজার ৮৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। এব্যাপারে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপাপ্ত পুলিশ অফিসার তাদের দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাচন অফিসার আয়েশা সিদ্দিকা জানা যায়, সকাল ৭:৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ হবে। আর নির্বাচনকে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। আশা করছি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনে আছে।

তবে এ উপজেলায় ২ লক্ষ ৭৪ হাজার ৮৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। এব্যাপারে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপাপ্ত পুলিশ অফিসার তাদের দায়িত্ব পালন করবেন।

তারপরও সবধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর খালেক পাটোয়ারী জানান, এ নির্বাচনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা ভাবে কাজ করছেন।

Check Also

মোংলায় ওয়ার্ড জামাতের সভাপতিকে জরিমানা

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় গভীর রাতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা …