Saturday , 14 February 2026

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এনায়েতপুর থানা বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এনায়েতপুর থানা বিএনপি সকাল হতে পবিত্র কোরআন খতম ও কালোব্যাজ ধারণ করে দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এনায়েতপুর থানা বিএনপি সকাল হতে পবিত্র কোরআন খতম

এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে (বুধাবার) সকালে জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে ও থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন আলী মন্টু সরকার, জেলা বিএনপির উপদেষ্টা আঃ সালাম, থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার, যুগ্নআহ্বায়ক আঃ খালেক, পল্লিচিকিৎসক সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম মিঠু, লিয়াকত হোসেন লাবু, সদস্য এমএ কাশেম, মুক্তার হাসান, আইয়ুব আলী মেম্বার, জাকির হোসেন, হারান আলী সরকার, সদিয়াচাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম লেবু মীর, স্হল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রশিদ, থানা কৃষকদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন,৷ থানা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদ আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী জয়, থানা ছাত্রদলের যুগ্নআহ্বায়ক হাসমত আলী হাসু, আবু তালেব প্রমুখ।

Check Also

মোংলায় মৎস্য ঘের দখলে বাধাঁ দেয়ায় বাবা-ছেলেকে মেরে জখম

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লার সুন্দরবন ইউনিয়নে ১৮ বিঘার একটি মৎস্য ঘের …