মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
প্রতিকী ছবি।

দোহারে গৃহবধূর আত্মহত্যা

॥ বিশেষ  প্রতিনিধি ॥

ঢা কার দোহারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা নামে এক গৃহবধূ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত খাদিজা মাহমুদপুর ইউনিয়নের ছন্দুর ব্রীজ এলাকার শাহজাহানের মেয়ে।

ঘরের ভিতর থেকে কোন সাড়া পান না। পরে প্রতিবেশিদের সহোযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের আড়ার সাথে ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করে।

পরিবারের সদস্যদের মাধ্যমে জানা যায়, খাদিজা একটু রাগী স্বভাবের ছিলো। এর আগেও তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা করেছিলো। আজ বেলা সাড়ে ১১ টার দিকে খাদিজার মা খাদিজাকে ডাকাডাকি করলে ঘরের ভিতর থেকে কোন সাড়া পান না। পরে প্রতিবেশিদের সহোযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের আড়ার সাথে ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করে।

খাদিজার বড় বোন শাহিনুর সাথী আগামীর সময়কে বলেন, খাদিজার মাথায় একটু সমস্যা ছিলো। সেই থেকেই এধরনের ঘটনা ঘটিয়েছে খাদিজা। খাদিজার আত্মহত্যায় কারো প্রতি কোন অভিযোগ নেই বলেও জানান খাদিজার পরিবারের সদস্যরা।

দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে – এমপি- রফিকুল ইসলাম খান

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও …

Advertisement