Monday , 2 February 2026

বিএনপি ক্ষমতায় গেলে এক বছরে দেড় কোটি বেকারের কর্মসংস্থান হবে : আমিরুল ইসলাম খান আলীম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তারেক রহমান আগামী এক বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করবে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে। সোমবার বিকেল সারে পাঁচটায় চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সৌদি আরব সফরে গিয়ে সে দেশের বাদশা ফয়সালের সঙ্গে শ্রমবাজার নিয়ে আলোচনা করেন। জিয়াউর রহমান বাদশাকে বলেছিলেন আপনার দেশে কাজ আছে, কিন্তু লোক নেই। আমাদের দেশে লোক আছে, কিন্তু কাজ নেই।

আলীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সম্মান ও কর্মসংস্থানের জন্য বিদেশে শ্রমবাজার তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তিনি ভিক্ষা করতে নয়, মাথা উঁচু করে বাঁচার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সৌদি আরব সফরে গিয়ে সে দেশের বাদশা ফয়সালের সঙ্গে শ্রমবাজার নিয়ে আলোচনা করেন। জিয়াউর রহমান বাদশাকে বলেছিলেন আপনার দেশে কাজ আছে, কিন্তু লোক নেই। আমাদের দেশে লোক আছে, কিন্তু কাজ নেই। আমাদের শ্রমিকদের কাজ দিলে দুদেশই উপকৃত হবে। সেই চিন্তা থেকেই বিদেশে কর্মসংস্থানের পথ খুলে যায়।

আলীম আরও বলেন, ধানের শীষে ভোট দিলে কৃষকেরা কৃষি কার্ড পাবেন। সেই কার্ডের মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র পাওয়া যাবে, যা কৃষিতে বড় পরিবর্তন আনবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা মাসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে বেতন ও সম্মানি দেওয়া হবে বলে জানান আলীম। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও সমান সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা বলেন তিনি।

Check Also

উপকূল ও নদী তীরবর্তী এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোনের নির্বাচনি দায়িত্ব পালন শুরু

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ জা তীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে মোংলা …