
॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
হা তিয়ায় অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বুড়িরচর আহমদুল্ল্যাহ ট্রাস্ট মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের অসহায় ও দিনমজুর শাতাধিক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবারকে ছোলা, চিনি, খেজুর, ডাল, তেল, পিয়াজ সহ একটি করে প্যাকেট দেওয়া হয়।
সংগঠনটি সারা দেশের বিভিন্ন ত্রাণ বিতরণ সহ স্বেচ্ছাসেবী কর্মকান্ড করে আসছে। হাতিয়াতে এই প্রথম ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠে ইসমাইল হোসেন মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইকতারেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুর রহমান, কোষাধ্যক্ষ মো: রাকিব উদ্দিন, মাস্টার মো: ফজলুল হক, মাওলানা আশ্রাফুল ইসলাম, মাস্টার মো: কেফায়েত উল্ল্যাহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ বলেন, ইকতারেন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সারা দেশের বিভিন্ন ত্রাণ বিতরণ সহ স্বেচ্ছাসেবী কর্মকান্ড করে আসছে। হাতিয়াতে এই প্রথম ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডগুলো অব্যাহত রাখা হবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
