বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

রায়গঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আরটিএস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বুধবার (৪ মার্চ) বিকেলে রায়গঞ্জের হানিফ ফুট ভিলেজ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে আরটিএস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং ওমর ফারুক খান জুবায়েরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের সাবেক ডিন ও আন্তর্জাতিক স্কলার ড. অধ্যাপক আ. সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসির উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবি এম আ. সাত্তার, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হায়দার আলী আব্বাসী ও সদস্য খোরশেদ আলম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দৈনিক ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক সাজেদুল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন তাড়াশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহজাহান আলী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটের সেক্রেটারি আ. বারী, সলঙ্গা মডেল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি হানিফ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল হক খান রাজু।

অনুষ্ঠানে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

Check Also

সুবর্ণচর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি মো. শাহজাহানের মতবিনিময় সভা

॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)   প্রতিনিধি॥ নো ‎ য়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও …

Advertisement