বুধবার , ১১ মার্চ ২০২৬

সুবর্ণচরে ইন্টারন্যাশনাল ইমিগ্রান্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)   প্রতিনিধি॥

নো ‎য়াখালীর সুবর্ণচরে ইন্টারন্যাশনাল ইমিগ্রান্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী পেয়ে এলাকাবাসী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফাউন্ডেশনটির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইমিগ্রান্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন নোয়াখালী জেলার সভাপতি, সাবেক সেনা কর্মকর্তা ও গ্রীন ফিউচার স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এ.এইচ.এম মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ, গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী, ভাইস প্রিন্সিপাল বাবলা কান্তি দাস, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ক্বারী আব্দুল মান্নান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী আলী হায়দার ফারুক, সেক্রেটারি প্রভাষক তানভীর হোসাইন, সহ-সেক্রেটারি আশফাক উদ্দিন, নির্বাহী সদস্য প্রভাষক সিকান্দার আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা মাইনুদ্দিন শামীম, সংগঠনের নির্বাহী সদস্য অর্জুন চন্দ্র দাস, সদস্য মো. হানিফ, বিশিষ্ট সমাজসেবক নূর মাওলা মিয়া ফরাজি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাম মাওলা, মাস্টার জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী পেয়ে এলাকাবাসী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতেও মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

নোয়াখালীতে জেলা ছাত্রদলের  সাধারণ সম্পাদক পদে তারেককে চায় তৃনমুল ছাত্রদল

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি॥ নো ‎য়াখালীতে ত্যাগী ও কর্মীবান্ধব ছাত্রনেতা হিসেবে …

Advertisement