Monday , 9 February 2026

মোংলায় একই দিনে ২ ঘন্টাপর নির্বাচনী সভা ডাকায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা-রামপাল বাগেরহাট-৩ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন একই দিনে ২ ঘন্টা পর সভা ডাকা, আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও তার অনুসারীদের দ্বারা সহিংসতার সম্ভাবনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতের প্রার্থী।

দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ স্থল হেলিপ্যাড ময়দান ও ধানের শীষের সমাবেশ স্থল বেড়িবাঁধ সংলগ্ন ফেরিঘাট এলাকার ফুটবল মাঠে। লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ, নৌ বাহিনী ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা। তিনি বলেন, এবারের নির্বাচনী দায়িত্বে থাকবেন ১৫০ জন পুলিশ সদস্য, একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. মাও: আব্দুল ওয়াদুদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা হেলিপ্যাড মাঠে আমাদের শেষ নির্বাচনী জনসভার নির্ধারন করা ছিল। আর ধানের শীষ প্রতীকের রামপালে জনসভা করার কথা। কিন্ত সেই রামপালের সভা বন্ধ করে একই সময় আমাদের জনসভার মাত্র ২০০ গজ দুরে বিএনপি জনসভা আয়োজন করেছে। এতে দুই প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বলে আশংঙ্কা করছি।

এছাড়া বিএনপি প্রার্থীর লাগামহীন, উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য I তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মক ভাবে ব্যাহত করছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোংলা-রামপালের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা প্রদানে চেষ্টা করা হচ্ছে বলে দাবী করছেন তিনি। এছাড়া প্রতিপক্ষ প্রার্থীর লোকদের সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। এ ব্যাপারে অভিযোগ দেয়া হয়েছে, প্রশাসনকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের প্রার্থী ও তার নেতাকর্মীরা।

দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ স্থল হেলিপ্যাড ময়দান ও ধানের শীষের সমাবেশ স্থল বেড়িবাঁধ সংলগ্ন ফেরিঘাট এলাকার ফুটবল মাঠে। লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ, নৌ বাহিনী ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা। তিনি বলেন, এবারের নির্বাচনী দায়িত্বে থাকবেন ১৫০ জন পুলিশ সদস্য, একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

Check Also

মোংলায় ৫২টির মধ্যে ঝুঁকিপূর্ণ ৩১, অধিক ঝুঁকিপূর্ণ ৯ ভোটকেন্দ্র

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ আ গামী ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ …