
॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয় এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পক স্তবক অর্পণ, সকালে জাতীয় পতাকা উত্তোলন, দেশের সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার মধ্য দিয়ে দিবসের শুরু হয়।
নতুন বাংলাদেশ, নতুন সরকার , নতুন করে শহীদদের পুষ্প স্তবক অর্পণ করেছেন দেশবাসী। সকলের প্রত্যাশা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ।
এ সময় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণ করতে আসেন। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার। এ সময় সকলের হৃদয় আবেগ ঘনো হয়ে ওঠে।
নতুন বাংলাদেশ, নতুন সরকার , নতুন করে শহীদদের পুষ্প স্তবক অর্পণ করেছেন দেশবাসী। সকলের প্রত্যাশা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: মাহবুবুর রহমান,, অতিরিক্ত উপ পরিচালক ( পিপি) কৃষিবিদ আনোয়ার সাদাত,, সিনিয়র উদ্যান তত্ত্ববিদ মো: শহীদুল ইসলাম হর্টিকালচার সেন্টার খোকসা বাড়ি সিরাজগঞ্জ,, প্রমুখো।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
