Sunday , 1 February 2026

মোংলায় পৌরসভা ও শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি নির্বাচনী দায়িত্ব দিলে পালন না করার হুশিয়ারি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ম পে স্কেলের গেজেট প্রকাশ সহ ১লা জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে মোংলায় পৌর কর্মচারী ও শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ দাবি বাস্তবায়নে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন ও শিক্ষকবৃন্দ যৌথভাবে মোংলায় এ অবস্থান কর্মসূচি পালন করেন।

অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করা সহ ১ জানুয়ারী থেকে কার্যকর করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এছাড়া বর্তমান যারা সরকারে আছেন তাঁরা যদি ১৩ তম জাতীয় নির্বাচনে নির্বাচনী দায়িত্ব শিক্ষকদের দেয়া হলে তা পালন না করার হুশিয়ারি দেন বক্তারা।

রোববার সকাল ১১ টায় মোংলা পৌরসভার সামনে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে মোংলা পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরও এখনো ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

বক্তারা আরও বলেন, পৌর কর্মচারী ও শিক্ষক-কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনা ও নাগরিক সেবার মূল ভিত্তি। অথচ ন্যায্য বেতন কাঠামো থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করা সহ ১ জানুয়ারী থেকে কার্যকর করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এছাড়া বর্তমান যারা সরকারে আছেন তাঁরা যদি ১৩ তম জাতীয় নির্বাচনে নির্বাচনী দায়িত্ব শিক্ষকদের দেয়া হলে তা পালন না করার হুশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচি চলাকালে দাবি আদায়ে সকল সরকারি কর্মচারী ও শিক্ষক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণভাবে আয়োজিত এই অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়।

Check Also

উদ্ধার হওয়া মায়াবী হরিণ উদ্ধার করে বনে ফেরত সন্ধেহের চোখ চোরাকারবারি দিকে

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়াবী …