Saturday , 14 February 2026

মোংলায় নবনির্বাচিত এম.পি শেখ ফরিদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন থানা ও পৌর বিএনপি সহ মোংলা বাসী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার ছিলেন।

 

 

প্রকাশ করে বলেন, নির্বাচনকালীন সময় ভোটারদের যে ওয়াদা করা হয়েছিল তা বাস্তবায়নে কাজ করবেন। তিনি বলেন মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ করার কথাও জানান নব নির্বাচিত এই এমপি।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনেের মোট ১০৬ টি ভোট কেন্দ্রে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ২ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৫৫০ ভোট।১৯ হাজার ১১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বিজয়ী বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনকালীন সময় ভোটারদের যে ওয়াদা করা হয়েছিল তা বাস্তবায়নে কাজ করবেন। তিনি বলেন মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ করার কথাও জানান নব নির্বাচিত এই এমপি।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ পরাজয় মেনে নিয়ে বিজয়িপ্রার্থী অভিনন্দন জানিয়ে ফেজবুকে পোস্ট দিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুযারী) বিকাল ৫ টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে নব নির্বাচীত বাগেরহাট ৩ সংসদের এম.পি ড.শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মোংলা থানা ও পৌর বিএনপির নেতাকর্মী সহ মোংলা বাসী।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

মোংলা প্রেস ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি শেখ ফরিদ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ লা য়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট ৩ ( …