Wednesday , 11 February 2026

মোংলায় ওয়ার্ড জামাতের সভাপতিকে জরিমানা

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় গভীর রাতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোংলা পৌর ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জসিম উদ্দিনকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক জসিম উদ্দিন পৌর শহরের মৃত আব্দুস সামাদের ছেলে ।

 

 

পরে খবর পেয়ে নির্বাচন পরিচালার দায়ীত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় সকলের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে মোংলা পৌর শহরের ৫ নং ওয়ার্ড বালুর মাঠ এলাকায় জমায়াতের ৫ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ৫/৭ জন জামাতের নেতা কর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেস্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে টাকার ব্যাগ সহ অনান্য জামায়াত কর্মীরা পালিয়ে গেলেও সভাপতি জসিম উদ্দিন সহ দুই জনকে স্থানীয়রা হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে।

পরে খবর পেয়ে নির্বাচন পরিচালার দায়ীত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় সকলের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ৫ নং ওয়ার্ড কেন্দ্র সংলগ্ন ভোটার স্লিপের অস্থায়ী অফিস সরিয়ে নেয়া সহ তাকে ওই কেন্দ্রের আশপাশে না থাকার জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, মোংলায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

Check Also

রায়গঞ্জে ৯৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জে ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণের …