
॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ডের চর ঝিকড়ী গ্রামে শনিবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে বর্তমান বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পের ফ্যামিলী কার্ডের তথ্য সংগহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টার দিকে হাবাসপুর ইউপির চর ঝিকড়ী প্রামানিক পাড়ার বকুল বিডিআরের বাড়ীতে নিজ হাতে ২জন নারীর তথ্য সংগ্রহের ফরম পূরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
জানা যায়, বর্তমান বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পের ফ্যামিলী কার্ডের আওতায় রয়েছে হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ড। ৫নং ওয়ার্ডের চর ঝিকড়ী গ্রামের প্রায় দেড় হাজার নারী ফ্যামিলী কার্ডের সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাহিনুল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রামানিক, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, বর্তমান বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পের ফ্যামিলী কার্ডের আওতায় রয়েছে হাবাসপুর ইউপির ৫নং ওয়ার্ড। ৫নং ওয়ার্ডের চর ঝিকড়ী গ্রামের প্রায় দেড় হাজার নারী ফ্যামিলী কার্ডের সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের জন্য চর ঝিকড়ী গ্রামে ২জন করে ১শ’ জনের ৫০টি গ্রুপ তথ্য সংগ্রহের কাজ করছেন। তারা বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করছেন। ঢাকা থেকে আগত ৩ সদস্যের একটি টিম তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করছেন। ৩দিন তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলী কার্ডের ফরম পূরণের কার্যক্রম চলবে বলে জানান হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
