শুক্রবার , ১৩ মার্চ ২০২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে বঙ্গোপসাগর থেকে ৬টি ফিসিং ট্রলারসহ ১০৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

নি ষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের দায়ে ৬টি ফিসিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী।

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণকালে টহলরত নৌবাহিনী সোমবার বিকেলে সাগর থেকে ৬টি ফিসিং ট্রলার আটক করে।

সোমবার বিকেলে গভীর সাগর থেকে আটক হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণকালে টহলরত নৌবাহিনী সোমবার বিকেলে সাগর থেকে ৬টি ফিসিং ট্রলার আটক করে।

এ ট্রলারগুলোতে ১০৪ জন জেলে রয়েছে। এ সকল জেলেদের বাড়ী বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী, মহিরপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্টিক টন মাছ রয়েছে, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আটক জেলেদেরকে ছেড়ে দেয়া হবে। আর ট্রলার মালিকদেরকে আর্থিক জরিমানা করা হবে।

তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ নিষেধাজ্ঞার সময় সাগর-নদীতে মাছ ধরা নিষেধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে আটক করে নৌবাহিনী।

Check Also

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

॥  শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥ “স বার জন্য কিডনি স্বাস্থ্য, মানুষের সেবায় ধরনী রক্ষায়” এই …

Advertisement