
॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি॥
নো য়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সঙ্গে সুবর্ণচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত এমপির সাথে পরিচিত হয়েছেন।
এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে কাজ করলে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। তিনি আরও বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।
সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে কাজ করলে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। তিনি আরও বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দাপ্তরিক কার্যক্রমের চলমান বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
