॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
লা য়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট ৩ ( মোংলা – রামপাল) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মোংলা প্রেস ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবের হল রুমে তাঁকে শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্য ও মোংলায় কর্মরত সাংবাদিকরা।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ১৯ হাজার ১১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
নব নির্বাচিত এমপিকে সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক গাজী হাসান, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোঃ নুর আলম শেখ, মাহমুদ হাসান, আবু হোসেন সুমন, আবুল হাসান,এম এম ফিরোজ,শফিকুল ইসলাম শান্ত, মোঃ ইলিয়াস, সোহাগ মোল্লা, নিজাম উদ্দিন, এনামুল হক, ওমর ফারুক, মাসুদ রানা ( রেজা মাসুদ) হাসিব সরদার, আলী আজিম সহ অনেকে।
এছাড়া নব নির্বাচিত এমপির সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি সহ থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম বলেন, এ বিজয় আমার নয়, মোংলা রামপাল বাসির বিজয়। আমি কথা দিয়েছিলাম— ঘের দখলদার, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত মোংলা রামপাল গড়ে তুলব।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ১৯ হাজার ১১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এর আগে মোংলা শ্রমিক সংঘ চত্বরে মোংলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে এসে তাকে ফুলেল শুভেচ্ছা দেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
