
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই আসনটির উন্নয়ন মূলক কর্মকান্ডে নবনির্বাচিত এমপির সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে নিয়ে যাওয়ার দূরআসা ব্যাক্ত করেন নেতৃবৃন্দরা এবং এই আসনটির ফুলবাড়ী উপজেলার এখনো অধিকাংশ গ্রামগুলোতে যাতায়াতের কাঁচা রাস্তা সেগুলো পাকা করণেও দ্রুত হস্তক্ষেপ কামনা করেন জনপ্রতিনিধিগণরা।
দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনের নবনির্বাচিত এমপি এ জেড এম রেজাওনুল হক সভায় উপস্থিত উপজেলার সকল দপ্তরের প্রধানদের তাঁদের নিজেদের পরিচয় ও কর্মস্থলের সার্বিক বিষয়ে শোনেন এবং এই আসনটির উন্নয়ন মূলক কর্মকান্ডে নবনির্বাচিত এমপির সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে নিয়ে যাওয়ার দূরআসা ব্যাক্ত করেন নেতৃবৃন্দরা এবং এই আসনটির ফুলবাড়ী উপজেলার এখনো অধিকাংশ গ্রামগুলোতে যাতায়াতের কাঁচা রাস্তা সেগুলো পাকা করণেও দ্রুত হস্তক্ষেপ কামনা করেন জনপ্রতিনিধিগণরা।
মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি সিদ্দিক রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রানীসম্পদ কর্মকর্তা ডা সারোয়ার হাসান কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার সাবেক দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান বহিষ্কৃত নেতা বিশিষ্ট সমাজসেবক সাহাজুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান এবং উপজেলার ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যানগণসহ বিশেষ জনপ্রতিনিধিগণ ও প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
