মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অসহায় দিনমজুর মোঃ মনা (২৮) মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোংলা থানার দায়িত্বরত অফিসার ( ডিউটি অফিসার) এ এস আই কেয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনা মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডোবা কলোনি এলাকার বাসিন্দা এবং নান্টু হাওলাদারের ছেলে। পেশায় দিনমজুর মনা প্রায় এক মাস আগে পরিচিত ব্যক্তি প্রিন্সের (৩৫) মাধ্যমে জাহাজের ফ্যান্টরের কাজে যান। অভিযুক্ত প্রিন্স মোংলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।
অভিযোগে মনা উল্লেখ করেন, উক্ত কাজের ডিউটি ও পুরাতন মালামাল বিক্রির বাবদ প্রিন্সের কাছে তাঁর টাকা পাওনা হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইতে গেলে প্রিন্স আজ-কাল বলে কালক্ষেপণ ও টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মনা ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর নম্বর ব্লক করে দেওয়া হয়।
পরবর্তীতে নিরুপায় হয়ে মনা বিষয়টি অভিযুক্তের প্রতিষ্ঠানের মালিককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ২৭ নভেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক ১টার দিকে প্রিন্স মোবাইলে মনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন । এ সময় তিনি টাকা না দেওয়ার পাশাপাশি পুনরায় টাকা চাইলে মারপিট, জখমসহ প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অসহায় খেটে খাওয়া দিন মজুর ভুক্তভোগী মোঃ মনা বলেন, “আমি একজন অসহায় দিনমজুর। কষ্টের উপার্জনের ১৩ হাজার ৭০০ টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে এবং উল্টো আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি আমার পাওনা টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি। এবং মোবাইলে হুমকির রেকড সংরক্ষণ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাওনা টাকা উদ্ধার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই দিন মজুর শ্রমিক।

মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।