সোমবার , ৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর নন এমপিও ঐক্য পরিষদ এমপিও ভুক্তিকরণ এর দাবিতে স্মারকলিপি পেষ

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বিবার ৮মার্চ ২০২৬ বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে স্বীকৃতি প্রাপ্ত সচল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিও ভুক্তিকরণের দাবিতে স্মারক লিপি প্রদান করেন, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। বিগত ১৭ বছর এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষিকাগণ বিএনপি মনা হওয়ায় এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়নি।

 

তাদের দাবি সমূহ হচ্ছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্বয়ংক্রিয় সফটওয়্যারে আবেদনকৃত ৩৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও দিতে হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগের চলমান সফটওয়্যার তৈরির কাজ দ্রুত সম্পন্ন করে শীঘ্রই আবেদন গ্রহণ করে আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিও দিতে হবে।

তারা বলেন বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করলেও আপনাদের শাসনামলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় এমপিও বহির্ভূত চরম রাজনৈতিক বৈষম্যের নজির স্থাপন করেছে। তাদের দাবি সমূহ হচ্ছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্বয়ংক্রিয় সফটওয়্যারে আবেদনকৃত ৩৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও দিতে হবে।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের চলমান সফটওয়্যার তৈরির কাজ দ্রুত সম্পন্ন করে শীঘ্রই আবেদন গ্রহণ করে আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিও দিতে হবে। শিক্ষকদের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান বাচ্চু। নেতৃত্ব দেন, প্রভাষক মো:রায়হান কবীর মিঠু কেন্দ্রীয় সমন্বয়ক সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, প্রভাষক মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা,। এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ এস এম সামিউল ইসলাম, আব্দুস সামাদ খান, অধ্যাপক সাইফুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, বদরুল আলম, মুর্শিদা খাতুন, রুনা খাতুন, লুৎফর রহমান প্রমুখ।

Check Also

পাংশায় বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ মু ক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, …

Advertisement