বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পাংশায় এলজিইডির টেন্ডারের অনলাইন লাটারী অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতায় ইজিপি টেন্ডার নোটিশ নং ০৪/২০২৫-২০২৬ মোট ৩টি প্যাকেজের টেন্ডার আইডি নং ১২১৯০৭২, ১২১৯০৭৩ ও ১২১৯০৭৪ এর দাখিলকৃত দরপত্রসমূহের একাধিক দরদাতার দর একই হওয়ায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনলাইন লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

 এটির অনলাইন লটারীতে পাংশার গোলাম শাহরিয়ার সেন্টুর মেসার্স হাসিব ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন।

জানা যায়, ১নং প্যাকেজে ১৫৮ জন ঠিকাদার সিডিউল ড্রপ করেন। এটির অনলাইন লটারীতে রাজবাড়ী সদর উপজেলার রতন কুমার দাসের মেসার্স দাস ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন। ২নং প্যাকেজে ১৫৭ জন ঠিকাদার সিডিউল ড্রপ করেন। এটির অনলাইন লটারীতে পাংশার গোলাম শাহরিয়ার সেন্টুর মেসার্স হাসিব ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন।

৩নং প্যাকেজে ১৫৫ জন ঠিকাদার সিডিউল ড্রপ করেন। এটির অনলাইন লটারীতে কালুখালী উপজেলার রেজা মন্ডল অরফে আলমের মেসার্স আলম ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন। লটারী অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, স্থানীয় ঠিকাদার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Check Also

দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্লাওয়ার মিলে ডাকাতি হামলা ও লুট ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতির অভিযোগ

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিজিবি …

Advertisement