Saturday , 7 February 2026

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বি এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থানার স্থল ইউনিয়ন বিএনপির আয়োজনে ছোট চৌহালী চরে দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাজী এমদাদুল হকের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত করেন, যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আলাউদ্দিন বেপারী। প্রধান অতিথি ছিলেন, এনায়েতপুর থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, থানা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, জহুরুল ইসলাম জোদ্দার, বিজয় আহমেদ, থানা সদস্য হারান সরকার ও রফিকুল ইসলাম সুপি, থানা কৃষকদলের সভাপতি ইদ্রিস ভূইয়া ও তাঁতী দলের সভাপতি আনসার আলী, সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আলমগীর সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রত্যেককে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বা গেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন …