
॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সো মবার ০২ মার্চ ২০২৬, বাদ জোহর, সিরাজগঞ্জ চৌরাস্তা সংলগ্ন সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সামনে হতে সিরাজগঞ্জ সাধারণ ছাত্র সমাজের আয়োজনে, এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের নিহত করে চলেছে বিধর্মী রাষ্ট্রগুলো, আর কিছু মুসলিম রাষ্ট্রগুলো বিধর্মী রাষ্ট্রগুলোকে ইন্ধন দিচ্ছেন সহযোগিতা করছেন।
ইরানে ন্যাককার জনক হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহো ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র বাজার রেলওয়ে স্টেশন এর মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন একে একে পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের নিহত করে চলেছে বিধর্মী রাষ্ট্রগুলো, আর কিছু মুসলিম রাষ্ট্রগুলো বিধর্মী রাষ্ট্রগুলোকে ইন্ধন দিচ্ছেন সহযোগিতা করছেন।
এটা খুবই দুঃখজনক। আমরা এ সকল বেইমান রাষ্ট্রগুলোকে ধিক্কার জানাই। তারা পৃথিবীর সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে থাকার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন : সিরাজগঞ্জ সাধারণ ছাত্র সমাজের পক্ষে, মো: রায়হান সবুজ, মো: সিয়াম, মো: তাকিবুর রহমান হিমেল, মো: রাকিব হোসেন, মো: আল মুহিদ ইমাম প্রমুখো।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
