সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে র‍্যাব ১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার ও একটি ট্রাক জব্দ

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি ॥

সো মবার ২৩ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন অধিনায়ক এর কার্যালয় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব১২, হাটি কুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ ।

 

 

 যমুনা সেতু পশ্চিম থানাধীন দিনাজপুর জেলা থেকে ছেড়ে আসা একটি ট্রাক যমুনা সেতু টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিজান পরিচালোনা করে তিন কেজি ৯০ গ্রাম হেরোইন সহ একজন মাদক সরবাহকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব)প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমোন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি,মাদক ব্যবসায়ী, গুম খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্য কর মামলার আসামি গ্রেফতারে র‍্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‍্যাব- ১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত রবিবার ২২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০.৩০ মিনিটে র‍্যাব ১২ র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন দিনাজপুর জেলা থেকে ছেড়ে আসা একটি ট্রাক যমুনা সেতু টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিজান পরিচালোনা করে তিন কেজি ৯০ গ্রাম হেরোইন সহ একজন মাদক সরবাহকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

যার বাজার মুল্য তিন কোটি টাকার উপরে। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন সরবাহর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি ট্রাক জব্দ করা করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ ইসমাইল হোসেন (৩১), পিতা মৃত ইব্রাহিম হোসেন, সাং মাটিকুড়া, থানা বীরগঞ্জ, জেলা দিনাজপুর। গেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদক মুক্ত বাংলাদেশ গঠনে র‍্যাব ১২ বদ্ধপরিকর।

Check Also

ঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগ : ভূমি কর্মকর্তার কথা শুনছেন না দখলদার

॥  নিজস্ব প্রতিনিধি ॥ আ ইন অমান্য করে ঝাউডাঙ্গা বাজারে পেরীফেরী ভুক্ত জমিতে অবৈধভাবে ভবন …