Tuesday , 10 February 2026

বেলকুচিতে খাস জমিতে ভূমিহীন ও নারীর অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠান

॥ সোহেল রানা ও আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) থেকে ॥

সি রাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র গ্রামীণ কৃষকদের ক্ষমতায়ন বিষয়ক (ইচ্ছে) কর্মসূচির আওতায় “ভূমিহীন ও নারীর খাস ভূমিতে অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

 খাস জমিতে ভূমিহীন পরিবার ও নারীদের অধিকার নিশ্চিত করা সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। বিশেষ করে নারীদের ভূমির মালিকানা নিশ্চিত হলে পরিবার ও সমাজে তাদের মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাস জমির সঠিক বণ্টন ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর আয়োজনে এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ নাজমুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রানা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম এবং মোঃ আখতারুজ্জামান সরদার, প্রকল্প ব্যবস্থাপক, ইডিআরসি প্রজেক্ট।

সেমিনারে বক্তারা বলেন, খাস জমিতে ভূমিহীন পরিবার ও নারীদের অধিকার নিশ্চিত করা সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। বিশেষ করে নারীদের ভূমির মালিকানা নিশ্চিত হলে পরিবার ও সমাজে তাদের মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাস জমির সঠিক বণ্টন ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ভূমিহীন নারী-পুরুষ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Check Also

মোংলায় একই দিনে ২ ঘন্টাপর নির্বাচনী সভা ডাকায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা-রামপাল বাগেরহাট-৩ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন …