সোমবার , ৯ মার্চ ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের মহাসড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা দোকান পাটের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। রবিবার ৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।

 

 

মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ স্থাপনা এবং ফুটপাতের দোকান পাটের মালিকদের সতর্ক করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে সতর্ক করেও কোন প্রকার শৃঙ্খল না পাওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীতে প্রতিনিয়ত যানজট ও দূর্ঘটনার কবলে পড়েন পথচারী ও ভারি যানবাহন পথচারীদের ঝুঁকিহীন দূর্ঘটনা এড়াতে বিষয়টি ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নজরে এলে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় ও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ স্থাপনা এবং ফুটপাতের দোকান পাটের মালিকদের সতর্ক করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে সতর্ক করেও কোন প্রকার শৃঙ্খল না পাওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

পাংশায় বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ মু ক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, …

Advertisement