
॥ মোঃ ইয়া রাব্বি, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুরের বিরামপুর পৌরসভা এলাকার নতুন বাজারে লোড-আনলোড ও পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে ‘চাঁদাবাজি’ অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ট্রাকচালক ঘটনাটিকে ‘চাঁদাবাজি’ আখ্যা দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করেন। তবে পৌরসভার দাবি, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে লোড-আনলোড ও পার্কিং ফি আদায়ের ইজারা প্রদান করা হয়েছে এবং ইজারাদার বৈধ রশিদের মাধ্যমে নির্ধারিত হারে টাকা উত্তোলন করছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে চালভর্তি একটি ট্রাক থেকে মালামাল আনলোডের পর ইজারাদারের লোকজন পৌর নির্ধারিত ফি দাবি করেন। এ সময় ট্রাকচালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ট্রাকচালক ঘটনাটিকে ‘চাঁদাবাজি’ আখ্যা দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করেন।
তবে পৌরসভার দাবি, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে লোড-আনলোড ও পার্কিং ফি আদায়ের ইজারা প্রদান করা হয়েছে এবং ইজারাদার বৈধ রশিদের মাধ্যমে নির্ধারিত হারে টাকা উত্তোলন করছেন। তাদের কাছে প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র রয়েছে বলেও জানানো হয়েছে।
ভিডিওটিতে একপক্ষের বক্তব্য উঠে এলেও অপর পক্ষের বক্তব্য অনুপস্থিত থাকায় পুরো ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্টরা বিরামপুর পৌরসভা কার্যালয়-এ যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
